২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী রোগীদের শোনানো হচ্ছে কোরআনসহ বিভিন্ন ধর্মীয় বাণী

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসেন হাজারও রোগী।এসব রোগীর কেউ কেউ অবস্থার অবনতি হলে স্থান পান হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ)। রোগীর জীবন সংকটাপন্ন হলে স্বজনদের আশ্রয় হয় সৃষ্টিকর্তার প্রার্থনায়—চেষ্টা থাকে শেষ সময়ে প্রিয়জন যেন ঈমানের সঙ্গে, শান্তিতে দুনিয়া ছাড়েন।

তবে আইসিইউ এমন একটি ইউনিট, যেখানে নির্ধারিত সময় ছাড়া স্বজনদের প্রবেশের অনুমতি থাকে না।তাই অনেক সময় রোগীর শেষ সময়ে ধর্মীয় বাণী শোনানোর ইচ্ছা থাকলেও সেটি বাস্তবায়ন সম্ভব হতো না।এবার সেই চিত্রে পরিবর্তন আনছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৭ মে) থেকে রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী রোগীদের হেডফোনের মাধ্যমে পবিত্র কোরআনের তিলাওয়াত শোনানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মুসলিম নয়, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যও নিজ নিজ ধর্মগ্রন্থের বাণী শোনানোর ব্যবস্থা থাকছে।

আরও পড়ুনঃ   পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু মোস্তফা হেনা এ বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ২০১১ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু হওয়ার পর থেকেই স্বজনরা অনুরোধ করে আসছিলেন, মৃত্যুপথযাত্রী রোগীদের শেষ সময়ে যেন ধর্মীয় বাণী শোনানো হয়।বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এতদিন তা সম্ভব হয়নি।আল্লাহর অশেষ কৃপায় এবং এক ব্যক্তি বিশেষের অনুদানে আজ থেকে সেই ব্যবস্থা চালু করা সম্ভব হলো।

তিনি আরও জানান, সোমবার দুইজন মৃত্যুপথযাত্রী রোগীকে হেডফোনে রেকর্ড করা কোরআনের তিলাওয়াত শোনানো হয়েছে।এতে রোগীর স্বজনরা মানসিক শান্তি পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আইসিইউ একটি সংবেদনশীল জায়গা।রোগী যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, তখন ধর্মীয় বাণী মানসিকভাবে প্রশান্তি এনে দিতে পারে।ডা. আবু হেনা মোস্তফার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

প্রসঙ্গত, চলতি বছর আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয় রামেক কর্তৃপক্ষ।রোগীর স্বজনদের মানসিক চাপ কমাতে আইসিইউর পাশে একটি ‘বুক কর্নার’ চালু করা হয়।সেখানে রয়েছে বিভিন্ন লেখকের ৫০টির বেশি বই।

চিকিৎসার পাশাপাশি মানসিক ও আত্মিক শান্তি নিশ্চিত করতে রামেক হাসপাতালের এমন উদ্যোগ চিকিৎসাসেবায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST