২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ১১২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার, আহত ৮

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, টানা তৃতীয় রাতের মত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এবং এরমধ্যে ১১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কমপক্ষে ২৪টি ড্রোন হামলার লক্ষ্যবস্তু মস্কো ছিল বলেও অভিযোগ করা হয়।

রুশ কর্তৃপক্ষ আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া হামলায় রাজধানীর একাধিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়।

রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লিপেটস্ক অঞ্চলের ইয়েলেতস শহরের একটি শিল্প এলাকায় ড্রোন ধ্বংসের পর ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

টেলিগ্রামের বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর ইগর আর্তামোনভ।

রাশিয়া ও ইউক্রেন গত তিন বছরেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চালাচ্ছে।

তবে রুশ মূল ভূখণ্ড বিশেষ করে মস্কো এতদিন পর্যন্ত তেমনভাবে কিয়েভের হামলার লক্ষ্যবস্তু ছিলো না।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তীব্র ড্রোন হামলার মুখে মস্কোর একাধিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার, জলদস্যুদের নেয়া হচ্ছে ভারতে

ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর ‘নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া, যার মধ্যে ২০১৪ সালে দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ অন্যতম।

এই যুদ্ধে এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, কোটিরও বেশি মানুষ হয়ে পড়েছেন গৃহহীন।

এতে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের অসংখ্য শহর ও গ্রাম পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST