২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২মে) সকাল ১০টা থেকে বিভাগের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসি যে সাবজেক্ট কোড তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভিতর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সম্মুখীন হচ্ছে। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি তুলে আসছি। আমরা স্মারক লিপি প্রদান করলে আমাদের শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো স্বদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   বিতরণের আগেই পচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয় তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ   এবারও কোটা পূরণ হয়নি, আগের বছরের তুলনায় ‘কমছে’ হজযাত্রী

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন বলেন, শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সাথে অন্যকিছু যুক্ত করতে। তাদের দাবির প্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে গত ২০ তারিখে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১০

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১২

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৪

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৫

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৬

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৭

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৮

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৯

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST