২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চোরাচালান বিরোধী অভিযানে ২২ গরু আটকের বিষয়ে বিজিবির বিবৃতি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চোরাচালানবিরোধী অভিযানে ২২টি গরু এবং ২টি নসিমন গাড়ি আটকের বিষয়ে বিবৃতি দিয়েছে বিজিবি।

বুধবার (২১ মে) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বিজিবির নজর এড়িয়ে ভারতীয় গরুগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে বিজিবির নিয়মিত টহল দলের অভিযানে এসব গরু এবং পরিবহন কাজে ব্যবহৃত নসিমন দুটি জব্দ করা হয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ   রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

এ ঘটনায় পরবর্তীতে রাজশাহীর সিটি হাটের ইজারাদার, কিছু গরু ব্যবসায়ী ও সন্দেহভাজন চোরাকারবারীরা বিজিবির শালবাগানস্থ মেইন গেটে উপস্থিত হয়ে গরুগুলো দেশীয় দাবি করে হস্তান্তরের দাবি জানায় এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের শান্তভাবে এলাকা ত্যাগের অনুরোধ জানালেও তারা সেখানে অবস্থান করে।

আরও পড়ুনঃ   বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি হাটের ইজারাদাররা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে সহযোগিতার আশ্বাস দেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST