২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করলেন নাহিদ রানা

অনলাইন ডেস্ক : অনেক অনিশ্চয়তার পর আজ (বুধবার) বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। ওই সিরিজের দলে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। কিন্তু হঠাৎ করেই তিনি এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে পাকিস্তান সিরিজে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি।

আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা।

আরও পড়ুনঃ   পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নাহিদের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার সময় পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। কাছ থেকেই তারা সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির স্বাক্ষী হয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে আর ফেরা হয়নি এই দুই বাংলাদেশি তারকার। কারণ একই সময়ে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে নামেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে সিরিজ শুরুর পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১০

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১২

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৪

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৫

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৬

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৭

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৮

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৯

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST