১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কেমন হলো বাংলাদেশের নতুন হোম জার্সি, মিলবে কীভাবে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের কিট/জার্সি স্পন্সর হিসেবে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ‘দৌড়’। যাত্রার শুরুতেই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছিল। এবার তারা উন্মোচন করেছে নতুন হোম জার্সি। যেখানে এবার লাল-সবুজের পরিবর্তে আধিক্য দেখা গেছে সাদা রংয়ের।

গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের জন্য হোম জার্সি উন্মোচনের তথ্য জানায় দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিক কাজীদের পরিহিত জার্সির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

বিজ্ঞপ্তিতে দৌড় কর্তৃপক্ষ জানায়, ‘অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। এটি বস্ত্র ও সুতা বুননের চেয়েও বেশি কিছু। এটি একটি বিবৃতি। পারস্পরিক বিনিময় করা হৃদয়ের স্পন্দন। এমন একটি প্রতীক যা আমাদের এক করে দেয়– হতে পারে আমরা (জার্সি গায়ে) মাঠে খেলছি, স্ট্যান্ডে বসে দেখছি কিংবা বাড়ি থেকেই উল্লাসে মেতে উঠি।’

আরও পড়ুনঃ   পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন

‘আপনারা কে কোথায় আছেন সেটি কোনো বিষয় নয়, যখনই আপনি এই জার্সি পরবেন, তার মানে সবাই একই স্বপ্ন নিয়ে ছুটে চলছেন। এই স্বপ্নটা এগিয়ে যাওয়ার, লড়াই অব্যাহত রাখার এবং সেটিকে সম্ভব করে তোলার।’

এবারের হোম জার্সিতে সাদা রংয়ের প্রাধান্য দেওয়া হয়েছে। যদিও এর আগে লাল-সবুজের আধিক্য দেখা যেত। গত মাসে দৌড় বাংলাদেশের অ্যাওয়ে জার্সি প্রকাশ করে লাল রঙের। আর এবারের হোম জার্সিতে আনা হয়েছে ভিন্নতা। শোল্ডারের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। জার্সির সামনে ও পেছনের অংশজুড়ে সাদা, আর হাতার ওপরের অংশে সবুজ রং ব্যবহৃত ডিজাইনের শেষে বাউন্ডারি টানা হয়েছে লাল রং দিয়ে। ‘ভি’ আকৃতির কলার (লাল-সবুজ) ও হাতার নিচের দিকে পতাকার মিশ্রণ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   টসে হারার রেকর্ডের পথে গিল

নতুন এই হোম জার্সি গায়ে বাংলাদেশ দলকে ১০ জুন সন্ধ্যা ৭টায় খেলতে দেখা যেতে পারে। সেদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে (পূর্ব নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। লাল-সবুজের প্রতিনিধিদের আসন্ন হোম ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে আরেক কানাডিয়ান প্রবাসী সামিত সোমের।

সবমিলিয়ে বাংলাদেশের আসন্ন হোম ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে বেশ আগ্রহ রয়েছে। যদিও এই ম্যাচের আগে প্রকাশিত হোম জার্সি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা। সাদা রংয়ের আধিক্য দেখে কেউ পক্ষে, কেউবা যুক্তি দেখাচ্ছেন ব্যতিক্রমী ডিজাইনের। নতুন এই হোম জার্সি সমর্থকরা চাইলে ‘দৌড়ের’ ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এর আনুষ্ঠানিক মূল্য ধরা হয়েছে ১৩৯৯ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST