৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যাক্তির নাম শরীফ আলী (২৫)। তিনি পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামের হেকমত আলীর পুত্র।

বুধবার বিকেল সাড়ে চারটায় দুর্গাপুর থানায় আসামীকে হাজির করে মামলা দায়ের করা হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পালি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল,১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি।

জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স-সহ গত ২৯ এপ্রিল মঙ্গলবার রাতে দুর্গাপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন তারা।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় গরু ও মহিষ আটক

এমন সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানার দুর্গম চর থেকে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজি গাড়ি যোগে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মাহাবুব আলম অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্গাপুর থানাধীন পালি বাজার স্থানে মিঠুন নামের এক ব্যাক্তির বাঁশের আড়তের সামনে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

এসময় শরীফকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করা হয়।

এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চত করেছেন দুর্গাপুর থানার (ওসি) দুরুল হোদা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST