১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মেহেদী হাসান (৩০) ও মো: অভি (২৪)। মেহেদী হাসান রাজশাহী জেলার বাঘা থানার খাগোড় বাড়িয়ার মো: আব্দুর রাজ্জাকের ছেলে।

তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকিয়াপাড়া বাসার রোড এলাকায়। অপর আসামি অভি একই থানার শেখেরচক বিহারী বাগানের মো: জিয়ার ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নগরীতে ডিবি’র অভিযানে চোলাই মদ উদ্ধার: গ্রেপ্তার ১

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও অভিকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST