২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

অনলাইন ডেস্ক : ফেডারেশন কাপের ফাইনাল নাটকীয়তায় ভরপুর। সাত দিন পর পুনরায় আজ অবশিষ্ট সময়ের খেলা শুরু হয়েছিল। সেই সময়ও খেলা অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। বসুন্ধরা কিংস ৫-৩ গোলে আবাহনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টাইব্রেকারেও ছিল নাটকীয়তা। আবাহনীর হয়ে চতুর্থ শট নেন মিরাজুল ইসলাম। তার নেওয়া শট কিংসের গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ সেভ করেন। কিংস টাইব্রেকারে এক গোলের লিডে ছিল। চতুর্থ শট আবাহনী মিস করলে কিংস চ্যাম্পিয়ন হয়। শ্রাবণের সেভের সঙ্গে সঙ্গে কিংস উল্লাস শুরু করে।

রেফারি অবশ্য আগেই ফাউলের পতাকা তুলেছিলেন। রেফারির এই সিদ্ধান্ত কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন মানতে পারেননি। রেফারি সায়মন সানি টাইব্রেকার পর্বে এসেও হলুদ কার্ড দেখান কিংসের গোলরক্ষক কোচকে।

আরও পড়ুনঃ   নীরবতা ভাঙলেন ব্রাজিলের স্কোয়াডে জায়গা না পাওয়া নেইমার

মিরাজুল পুনরায় শট নেন। সেই শট অবশ্য শ্রাবণ ঠেকাতে পারেননি। কিংসের হয়ে পঞ্চম ও শেষ শট নিতে আসেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। তার নেয়া শট জালে প্রবেশ করলে কিংস পুনরায় উল্লাস করে। ফেডারেশনের বর্তমান চ্যাম্পিয়নরা পুনরায় তাদের ট্রফি নিজেদের কাছেই রাখতে পারল।

পাশাপাশি ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে হারার একটা মধুর প্রতিশোধও নিল। সেই ম্যাচে আবাহনী দশ জন নিয়ে খেলে ম্যাচ জিতেছিল। এই ম্যাচে কিংস দশ জন নিয়ে জিতল।

কোয়ালিফায়ার ম্যাচে কিংসের কোচ ভ্যালরি তিতে গোলরক্ষক জিকোকে নামিয়েছিলেন টাইব্রেকারের আগে। আজ টাইব্রেকারের আগে দুই ফুটবলার পরিবর্তন করেছিলেন। যদিও গোলরক্ষক শ্রাবণের ওপর আস্থা রাখেন। শ্রাবণ তার আস্থার প্রতিদান দেন। আবাহনীর হয়ে দ্বিতীয় শট নিতে আসা নাইজেরিয়ান এমেকার শট সেভ করে কিংসকে লীড এনে দেন।

আরও পড়ুনঃ   জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আবাহনীর হয়ে ব্রাজিলিয়ান রাফায়েল, মাহাদী খান ও মিরাজুল গোল করেন। আবাহনী দ্বিতীয় শট মিস করায় টাইব্রেকারে চাপে ছিল। অন্যদিকে কিংসের জোনাথন, মোরসালিন, তপু ও ইনসান টানা গোল করে আবাহনীর উপর চাপ অব্যাহত রাখেন। ড্যাসিয়েল শেষ শটে গোল করলে আবাহনীর পঞ্চম শট নেওয়ার প্রয়োজন হয়নি আর। এর মধ্য দিয়ে দীর্ঘ ফাইনালের সমাপ্তি হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST