২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

৭৫ বছরের পঙ্গু সাদেক আলী প্রামাণিক বাউবি’র বিএ এবং বিএসএস পরীক্ষা পাশ করলেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) একটি অসাধারণ নাম। কত মানুষের স্বপ্নের ঠিকানা, গণমানুষের আশা আকাংখার প্রতীক! দেশ ও মানুষ গড়ার নিভৃত কারিগর! হ্যা আজ আপনাকে সে কাহিনীই বলবো, তিনি মোঃ সাদেক আলী প্রামাণিক।

তিনি বাউবি’র একজন গর্বিত শিক্ষার্থী, যিনি ৭৫ বছর বয়সে বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২২ এ ২.৭৫ সিজিপিএ পেয়ে পাস করলেন। অভিনন্দন হে অকুতোভয় যোদ্ধা! তাঁর অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রম এ সাফল্য এনে দিয়েছে। তিনি ১৯৭৪ সালে এসএসসি এবং এইচএসসি পাস করেন ১৯৭৬ সালে। আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেন নি। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন হতে তিনি দূরে সরে যান নি। তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০২০ সালে বাউবি’র দিঘাপতিয়া এম. কে. কলেজ, নাটোরে ভর্তি হন। শেষের দিকে অর্থাৎ ১লা জানুয়ারী ২০২৪ তারিখে এক মোটরসাইকেল দূর্টনায় তাঁর বাম পায়ের দুই হাড় ভেঙে যায়। প্রায় ২ মাস পঙ্গু হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ক্রেচ/লাঠি হাতে নিয়ে। তাঁর দৃঢ় বিশ্বাস এবং কঠিন মনোবলের জন্যই তিনি এই অসম্ভব কে সম্ভব করেছেন।

আরও পড়ুনঃ   আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

উল্লেখ্য যে এখনো তিনি পুরোপুরি সুস্থ হন নাই। তিনি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ চুড়ান্ত পরীক্ষায় অবতীর্ন হয়ে সফল হন। তিনি এক ছেলে এবং দুই জন মেয়ের গর্বিত পিতা। তিনি পেশায় একজন কৃষক। তাঁর ছোট ছেলে মোঃ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, ইংরেজি এবং বাউবি’র টিউটর। মেয়ে দুইজন কামেল পাশ এবং গৃহিণী।

আরও পড়ুনঃ   ৩২ লাখ টাকা চুরি, পালানোর সময় প্রেমিকাসহ গ্রেপ্তার

তাঁর মতো অসংখ্য শিক্ষার্থীর শেষ ঠিকানা বাউবি। বাউবি সকল পেশাজীবি এবং যে কোনো বয়সী মানুষকে শিক্ষার সুযোগ করে দিয়েছে। অনেকে তাঁর পথ খুঁজে পেয়েছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।

যারা বাউবির বর্তমান স্টুডেন্ট এবং পাস করলেন, তাদের সকলকে অভিনন্দন ও শুভকামনা। কথাগুলো বলছিলেন বাউবি বরিশাল আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আজিজুল হক এবং সাদেক আলী প্রামাণিক-এর ছোট ছেলে দিঘাপতিয়া এম. কে. কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ও বাউবি’র টিউটর মোঃ নাসির উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST