২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন কোচ চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদও!

অনলাইন ডেস্ক : কার্লো আনচেলত্তির বিদায় অনেকটাই নিশ্চিত। খুব বড় কোনো বাঁকবদল না ঘটলে আগামী জুন মাসেই ব্রাজিলের কোচ হচ্ছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ। ক্রীড়া দুনিয়ার বড় দুই সূত্র ‘দ্য অ্যাথলেটিক’ এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো– দুই পক্ষই নিশ্চিত করেছে আনচেলত্তির নতুন এই খবর। তাদের ভাষ্য অনুযায়ী, ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি।

আর এখানেই শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তি অধ্যায়ের। দুই দফায় রিয়ালে দায়িত্ব পালন শেষে গুডবাই জানাচ্ছেন এই কোচ। প্রথম মেয়াদে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ছিলেন। সেবারেই রিয়ালের ঘরে ওঠে বিখ্যাত ‘লা ডেসিমা’। এরপর ২০২১ সালের জুনে ফের রিয়ালের ডাগআউটে আসেন তিনি। দুই মেয়াদে দুটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তি।

আরও পড়ুনঃ   প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

এমন একজন কোচের বদলে কাকে আনবে রিয়াল মাদ্রিদ? এর উত্তরে আপাতত দুই ভাগ ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি। শুরুতে ক্লাব বিশ্বকাপের জন্য অন্তবর্তী কোচ নিয়োগের পথে হাঁটতে পারে স্প্যানিশ ক্লাবটি। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কিংবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারিকেই পছন্দ রিয়াল মাদ্রিদের।

দাভিদ আনচেলত্তি রিয়ালের ড্রেসিংরুমে বেশ জনপ্রিয়। উয়েফা প্রো লাইসেন্স পাওয়ার পর থেকে নিয়মিতই ড্রেসিংরুম আর ম্যাচে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। যদিও ব্যক্তিগতভাবে দাভিদ পূর্ণ মেয়াদের কোচ হতেই আগ্রহী বলে জানা গিয়েছে। অন্যদিকে সান্তিয়াগো সোলারি এর আগেও রিয়ালের অন্তর্বর্তী কোচ হিসেবে হাল ধরেছিলেন। ক্লাবের দুঃসময়ের সাথী হিসেবে বেশ পরিচিতি আছে তার।

কিন্তু এরইমাঝে নতুন খবর হাজির করেছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক রেলেভোর সাংবাদিক মাত্তেও মোরেত্তো। রেলেভোর এই সাংবাদিকের তথ্য অনুযায়ী, ইতালিয়ান কোচের পর বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোকেই দলে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। দুই পক্ষের মাঝে কয়েকদফায় আলাপ হয়েছে বলেও জানিয়েছে রেলেভো। মাত্তেও মোরেত্তোর হিসেব অনুযায়ী, রিয়ালের কোচ হতে আর কেবল ‘একধাপ’ দূরে আছেন জাবি আলোনসো।

আরও পড়ুনঃ   তানোরে কৃষকদের মধ্যে ব্র্যাকের উন্নত মানের চিকন হাইব্রিড ধান বীজ বিতরণ

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে দুর্দান্ত সময় পার করেছেন জাবি আলোন্সো। গেল মৌসুমেই বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দলটিকে জার্মান লিগে অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপরেই রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন থাকলেও সেটা হয়নি। লিভারপুলে যাওয়ার কথা ছিল– আলোনসো নাকচ করেছিলেন সেটিও।

রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছিলেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা জাবি আলোনসো। এবার হয়ত কোচ হিসেবে লস ব্লাঙ্কোসদের ডেরায় আসবেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST