১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান ক্রিকেট যেন এক গভীর জঙ্গল’

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ বা ২০২৩ বিশ্বকাপের ক্ষেত্রেও স্ক্রিপ্টে খুব একটা বদল নেই। পাকিস্তান ক্রিকেট গেল কয়েক বছর ধরেই হাঁটছে পেছনের দিকে। এরইমাঝে দলের বর্তমান হেডকোচ আকিব জাভেদ দায় দিয়েছেন পূর্বের সময়ে অনেক বেশি পরিবর্তনের দিকে।

আকিব জাভেদের সেই মন্তব্যের প্রেক্ষিতে পরবর্তীতে তাকে ‘ভাড়’ বা জোকার বলে ডেকেছিলেন সাবেক কোচ জেসন গিলেস্পি। একসময় তিনি ছিলেন দলের টেস্ট কোচ। এবার গিলেস্পির পক্ষ পাকিস্তান ক্রিকেটকে একহাত নিয়েছেন আরেক সাবেক কোচ মিকি আর্থার। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেয়া এই কোচ সরাসরিই পিসিবিকে জঞ্জাল বলে উল্লেখ করেছেন।

টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মিকি আর্থার গিলেস্পির পক্ষ নিয়ে বলেন, ‘জেসন গিলেস্পি একজন দারুণ কোচ, অসাধারণ একজন মানুষ। পাকিস্তান ক্রিকেট বারবার নিজেই নিজের ক্ষতি করছে। এটি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু।’ সাবেক এই কোচের মতে, পাকিস্তান ক্রিকেট যখন তারা হোয়াইট-বল ও রেড-বল ফরম্যাটের জন্য গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় তখন পর্যন্ত তারা সঠিক পথে ছিল।

আরও পড়ুনঃ   প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

‘পাকিস্তানে অনেক ভালো খেলোয়াড় আছে; তাদের এখন যথেষ্ট সম্পদ রয়েছে; অনেক তরুণ প্রতিভা রয়েছে। তাদের দক্ষতা অসাধারণ। কিন্তু তারপরও সবকিছু বিশৃঙ্খল। এটি সত্যিই হতাশাজনক। যখন তারা গিলেস্পি ও কারস্টেনকে নিয়োগ দিয়েছিল, আমি ভেবেছিলাম তারা একেবারে সঠিক পথে যাচ্ছে। তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড়ও ছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা খেলোয়াড়দেরই হয়।’

আরও পড়ুনঃ   ৪৬ রানে অলআউট হয়ে নতুন লজ্জায় ডুবল ভারত

টকস্পোর্টসের সঙ্গে আলাপে মিকি আর্থার সমালোচনা করেছেন পাকিস্তানের গণমাধ্যমের প্রতিও। আর্থার মনে করেন পাকিস্তানি গণমাধ্যম দেশটির ক্রিকেটে রাজনীতির অন্যতম প্রধান কারণ, ‘তাদের সত্যিকারের ভালো কোচ ছিল, যারা দলকে এগিয়ে নিতে পারত। তবে পাকিস্তান ক্রিকেটের যে চালিকাশক্তি আছে, তা বারবার সবকিছু নষ্ট করে দেয়। আর গণমাধ্যমে বিভিন্ন এজেন্ডা চালিত হয়।’

তিনি আরও যোগ করেন, ‘এটি যেন এক গভীর জঙ্গল। আমি গ্যারি ও জেসনের জন্য ভীষণ দুঃখিত বোধ করছি। কোনো সন্দেহ নেই যে, তাদের পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করা হয়েছে। আর এতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট ও তাদের খেলোয়াড়রা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST