১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

‘অনলাইন ক্যাম্পেইন’ ঘোষণা দিয়ে অবরোধ তুলে নিলেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি : নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সড়কে আধাঘণ্টা অবস্থানের পর নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন।

সোমবার (১০ মার্চ) বেলা ১টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি ও সাবেক সমন্বয়ক মেহেদী সজিব।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকাল সারাদিন থেকে চোখে কালো কাপড় পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করবো এবং সবাই ‘We want justice, no more rapist’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন ক্যাম্পেইন চালাবো।

অবস্থান কর্মসূচিতে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, বাংলাদেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা নির্যাতিত হচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে আমাদের মা-বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। আমাদের মা-বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনে তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে, যাতে আর কেউ ধর্ষণের সাহস না দেখায়।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ১৫ দিন তদন্ত ৩০ দিনে শাস্তি নিশ্চিত করতে হবে, প্রত্যেক বিভাগীয় শহরে ডিএনএ সেম্পলিং মেশিন স্থাপন করতে হবে। এ ছাড়া বিচারকাজে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। কারোর রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না।

এদিকে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে রাজশাহীর মতিহার থানার ওসি মো. আব্দুল মালেকে বলেন, শিক্ষার্থীরা বেলা ১টার দিকে তাদের অবরোধ তুলে নিয়েছেন। অবরোধ চলাকালে রাজশাহী খড়খড়ি বাইপাস রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি।

আরও পড়ুনঃ   পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে : সেনাপ্রধান

এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টায় তারা বিভিন্ন বিভাগ ও হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাবেত হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে জোহা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে বেলা সোয়া ১২টার দিকে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাবি শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়। সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে সব বড় যানবাহন নগরীর খড়খড়ি বাইপাস হয়ে চলাচল শুরু করে। তবে কিছু ট্রাক আটকে থাকতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST