৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

৭ হাজার কিলো ভ্রমণ শেষে ‘স্বাগতিক’ ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে রীতিমতো মুসাফির বা পর্যটকের ভূমিকায় যেন নিউজিল্যান্ড। এবারের আসরে ফাইনালিস্ট দলটি এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। এর আগে নিউজিল্যান্ডকে ভ্রমণ করতে হয়েছে ৭ হাজার কিলোমিটারেরও বেশি। বিপরীতে, ফাইনালের মহারণে তাদের প্রতিপক্ষ দুবাইকে ‘ঘরবাড়ি’ বানিয়ে ফেলা ভারত।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান। যেখানে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির তিন স্টেডিয়ামে ছিল এই প্রতিযোগিতার ম্যাচ। তবে ক্রিকেট দুনিয়ার বড় নাম ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের সব ম্যাচই হয়েছে দুবাইয়ে। একইভাবে ফাইনালটাও তাদের কারণে লাহোরের পরিবর্তে সেখানেই হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

যার অর্থ, পুরো টুর্নামেন্টে একবারও নিজেদের অবস্থান থেকে সরতে হয়নি রোহিত শর্মার দলকে। বিপরীতে নিউজিল্যান্ডকে আসরের ৫ ম্যাচের জন্য যেতে হয়েছে ৪ স্টেডিয়ামে! ভ্রমণ করেছে ৭ হাজার ১৫০ কিলোমিটার।

আসরের উদ্বোধনী ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ ছিল করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেটা হয়েছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচের জন্য নিউজিল্যান্ড দল উড়াল দেয় দুবাইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ভারত।

আরও পড়ুনঃ   ভারত-অস্ট্রেলিয়া টেস্টে কেমন ফাঁদ থাকছে, জানালেন কিউরেটর

এরপর সেমিফাইনালে খেলতে তাদের ফের যেতে হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ভ্রমণ করতে হয়েছে ৭ ঘণ্টারও বেশি সময়। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের ধরতে হয়েছে দুবাইয়ের বিমান। সবমিলিয়ে ৫ ম্যাচের জন্য তাদের ভ্রমণ ৭ হাজার কিলোমিটারের বেশি।

টুর্নামেন্টের প্রায় পুরোটা সময় ধরেই ভারতকে বিশেষ সুবিধা প্রাপ্তির অভিযোগ শুনতে হয়েছে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন টিম ইন্ডিয়ার কোচ এবং অধিনায়ক। অবশ্য, ভ্রমণের এই তথ্যটাই বলে দিচ্ছে অভিযোগের বিষয়টি কতটুকু সত্য ও বাস্তব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST