৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলে নতুন যত নিয়ম থাকছে

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা এখনো শেষ হয়নি। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলনে নেমে পড়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই এবার বেশকিছু নির্দেশনা জারি করেছে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সেসব বিধিনিষেধ মেনে চলতে হবে ক্রিকেটারদের। নাহলে শাস্তির মুখোমুখিও হওয়া লাগতে পারে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে।

কদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, এখন থেকে ম্যাচের দিন কোনো প্রকার অনুশীলন পর্ব থাকছে না। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো প্রকার আঞ্চলিক ম্যাচ, লিজেন্ডস লিগ কিংবা সেলেব্রেটি টুর্নামেন্টের জন্য মাঠগুলোকে আর ব্যবহার করা যাবে না।

এবার আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, অনুশীলনের জন্য মাঠের মাঝে দু’টি করে নেট পাবে প্রতিটি দল। তা ছাড়া সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে। সেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। যদি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দু’টি দল একই সময়ে অনুশীলন করে তাহলে দুই দলকে তিনটির বদলে দু’টি করে নেট দেওয়া হবে। তবে কোনও অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না।

যদি কোনও দল আগে অনুশীলন শেষ করে তার পরেও অন্য দল সেই দলের ব্যবহার করা নেটে অনুশীলন করতে পারবে না। নির্দিষ্ট নেটেই তাদের অনুশীলন করতে হবে। ম্যাচের দিন কোনও দল অনুশীলন করতে পারবে না। এ ছাড়া ম্যাচের দিন মাঝের উইকেটে কোনও রকমের ফিটনেস পরীক্ষা করা যাবে না।

আরও পড়ুনঃ   ধৈর্য ধরেন, পরিবর্তন হয় কি না দেখেন : এম সাখাওয়াত হোসেন

এদিকে, বোর্ডের দেওয়া পরিচয়পত্র রয়েছে এমন লোকরাই অনুশীলনের সময় ড্রেসিংরুম ও মাঠে প্রবেশ করতে পারবেন। ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অন্য গাড়িতে মাঠে যেতে পারেন। একটি নির্দিষ্ট জায়গায় বসে তারা অনুশীলন দেখতে পারবেন। কোনো দল যদি অতিরিক্ত থ্রো-ডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায় তাহলে আগে থেকে সেই তালিকা বোর্ডের কাছে জমা দিয়ে অনুমতি নিতে হবে।

অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে। দল চাইলে দু’টি বাসে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা করতে পারে। অনুশীলন সংক্রান্ত কোনো অনুরোধের জন্য ও ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করাতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র নিয়ে সবাইকে মাঠে যেতে হবে। যদি কোনো দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান তা হলে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয় বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে। কমলা ও বেগুনি টুপির প্রাপকদের সেই টুপি পরেই খেলতে হবে। যদি গোটা ম্যাচে কোনও ক্রিকেটার টুপি পরতে না চান, তাহলে তাকে অন্তত প্রথম দু’ওভার কমলা বা গোলাপি টুপি পরতে হবে। সেই সময়ের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে তাদের দেখানো হবে।

আরও পড়ুনঃ   ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাতকাটা জার্সি পরা যাবে না। কোনো ক্রিকেটার এমনটা করলে প্রথম বার তাঁকে সতর্ক করা হবে। দ্বিতীয় বার তাঁকে আর্থিক জরিমানা করা হবে। ম্যাচের সময় কোনও দলে ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না। তাদের প্রত্যেকের কাছে বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকতে হবে। এই ১২ জনের দলে এক জন চিকিৎসক রাখা যেতে পারে। এ ছাড়া যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান তা হলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে তা বোর্ডকে জানাতে হবে।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা, চেন্নাইয়ের মতো দল ইতোমধ্যে প্রস্তুতি শিবির শুরু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ভারতীয় দল ও বিদেশি ক্রিকেটারেরা দলগুলোর সঙ্গে যোগ দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST