২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : অদ্য ২৫/০২/২০২৫ তারিখে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবের রুমে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ বি এম শরীফ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকি। অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভায় জরিপের মাধ্যমে বর্তমান খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের অবস্থা তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন উক্ত বিধির আওতায় বর্তমানে কার্যক্রম চলমান এবং পরবর্তীতে আরো কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। তিনি খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থান, পুকুর/জলাশয় সংরক্ষন ও নির্মানের রাজশাহী সিটি কর্পোরেশন বিগত সময়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আহমদ আল মঈন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রাজশাহী সিটি কর্পোরেশন, এ এস এম নূর-ঈ-সাঈদ, প্রধান রাজস্ব কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, মোঃ তৈমুর হোসেন, উপ সচিব (অস্থায়ী), রাজশাহী সিটি কর্পোরেশন, মো ঃ আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, মো ঃ নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, ড. ফরহাদ উদ্দিন, ভি এস, রাজশাহী সিটি কর্পোরেশন, মো ঃ মাহবুবুর রহমান, আর ও, রাজশাহী সিটি কর্পোরেশন, মো ঃ শামীম রেজা, পিএ টু সিইও, রাজশাহী সিটি কর্পোরেশন, মো ঃ মোস্তফা কামাল, উচ্চমান সহকারী, রাজশাহী সিটি কর্পোরেশন, মো ঃ সেলিম রেজা, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, মোঃ শমশের আলী, সহঃ সচিব (অঃ) রাজশাহী সিটি কর্পোরেশন, লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, মুক্তা সরকার প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST