১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথম ছবিতে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা

অনলাইন ডেস্ক : ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভে যাওয়ার পর ভাগ্য পরিবর্তন ঘটে মোনালিসা নামের এক পাথরের মালা বিক্রেতা ভোঁসলে তরুণীর। এবার এ তরুণীকে বলিউডের পর্দাতে দেখা যাবে। সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চুক্তিপত্র সই করেছেন। এবার জানা গেল তার প্রথম বলিউড ছবির পারিশ্রমিক।

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। এ সিনেমার জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ইতোমধ্যেই অগ্রীম পারিশ্রমিক হিসেবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে মোনালিসাকে। এদিকে তার গ্ল্যামার অবতার দেখে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।

আরও পড়ুনঃ   বাঁধনকে সঙ্গে নিয়ে সিনেমায় দীতিকন্যা লামিয়া

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া মানেই গ্ল্যামার। সেই গ্ল্যামারের পরত লেগেছে মহাকুম্ভের মোনালিসার চেহারাতেও। সম্প্রতি এক মালয়ালি অনুষ্ঠানেই তা ধরা দিয়েছে। কোঁকড়া চুল। ঝক ঝরে ত্বক, মুখে স্নিগ্ধ হাসি। তিনি যে ইতোমধ্যেই ‘বলিউড রেডি’, সেটা সেই অনুষ্ঠানে যোগ দিয়ে হাবেভাবে বুঝিয়ে দিলেন।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার। যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি পরিচালনা করেছিলেন। পরিচালকের হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা।

আরও পড়ুনঃ   ‘জয়ার কাছ থেকে এমন আচরণ আশা করিনি’- বললেন পরিচালক

সম্প্রতি পরিচালক নিজে তার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। সেই ছবিতেই রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন মোনালিসা ভোঁসলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST