১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাঁধনকে সঙ্গে নিয়ে সিনেমায় দীতিকন্যা লামিয়া

অনলাইন ডেস্ক : কয়েকদিন আগেই জানা গেছে, নির্মাতা হিসেবে সিনেমাঙ্গনে পা রাখছেন অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী পারভীন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরী। এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকাকন্যা।

এবার জানা গেল সেই ছবির নাম ও কারা থাকছেন। অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে সঙ্গে নিয়ে ‘মেয়েদের গল্প’ বানাচ্ছেন লামিয়া। বাঁধন থাকছেন ছবির নির্বাহী প্রযোজক হিসেবে। দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘আমি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম, যে গল্পটা আমি বলতে চাই, দেখতে চাই, সেটা যদি বলতে পারতাম! যেহেতু আমি লেখক নই, আবার পরিচালনাকে আমার কাছে খুব কঠিন কাজ মনে হয়। তো একবার দিতি আপুর কবর জিয়ারত করতে যাওয়ার সময় লামিয়ার সঙ্গে গাড়িতে বসেই আলাপ হয়। ওর গল্পটা আমাকে জানায়। ওই মুহূর্তেই আমি ওকে বলেছিলাম, কাজটি করতে চাই। কারণ আমি একজন নারী লেখক-নির্মাতাকেই খুঁজছিলাম মনে মনে।’

আরও পড়ুনঃ   আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

বাঁধন যেন লামিয়ার অপেক্ষাতেই ছিলেন। তার কথায়, ‘মিডিয়াতে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার জায়গাটা খুব কম। এ কারণেই আমি ভেবে রেখেছি, যখন নিজের প্রযোজনায় কিছু করবো, সেটা যেন নারীদের দৃষ্টিকোণ থেকে দেখা গল্প হয়। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। লামিয়াও খুশি মনে রাজি হয়ে যায়।’

অন্যদিকে লামিয়া জানালেন, বছর দশেক আগে এই ছবিটির কথা তিনি তার মা দিতিকে বলেছিলেন। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়।

আরও পড়ুনঃ   ইন্ডাস্ট্রি কারও বাপের নয়: বিদ্যা বালান

লামিয়া বলেন, ‘আমি আসলে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলাম। কারণ আমাদের ইন্ডাস্ট্রির পরিস্থিতিও খুব বাজে। কিন্তু বাঁধন আপু আমাকে সাহস দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমরা দুজন মিলে ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে আমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গেছে।’

‘মেয়েদের গল্প-তে কে অভিনয় করবেন? সে বিষয়টি অবশ্য লামিয়া কিংবা বাঁধন কেউই প্রকাশ করেননি। তবে বাঁধন জানান, ইতোমধ্যে ছবির প্রযোজকও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটির কাজ সেরে ফেলতে চান তারা। নির্মাণ শেষে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর কোনও ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST