২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এখনও অমিতাভের খোঁজ রাখেন রেখা

অনলাইন ডেস্ক : বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে এখনও চর্চার শেষ নেই অনুরাগীদের। স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে অর্ধশতাব্দীর বেশি সময় এক ছাদের তলায় কাটিয়ে ফেললেন তিনি। তাদের সন্তান অভিষেক বচ্চন ও তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও বি-টাউনের সর্বাধিক জনপ্রিয় ও চর্চিত দম্পতির তালিকায়।

কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনও চর্চা হয় অমিতাভকে নিয়ে; তার অতীতকে নিয়ে। বহু পুরোনো জল্পনা, ১৯৭৩ এ জয়া বচ্চনকে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। সেখানে অমিতাভের সবচেয়ে চর্চিত প্রেমিকা ছিলেন অভিনেত্রী রেখা।

আরও পড়ুনঃ   স্বর্ণের তৈরি, পোশাকে লেখা চিঠি- আলোচনায় আম্বানি পুত্রবধূর সাজ

বিভিন্ন সময় অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা খোলাখুলি জানান দেন রেখা। যদিও এসব আলাপ বহু পুরোনো। অবশ্য এখন তাদের আগের মতো যোগাযোগও নেই। কিন্তু খবর পাওয়া গেল, এখনও নাকি অমিতাভের খোঁজ রাখেন রেখা; রাখেন চোখে চোখে!

এবার কপিল শর্মার অনুষ্ঠানে রেখা আসতেই উঠল অমিতাভ প্রসঙ্গ। কপিল অভিনেত্রীকে জানান তার সঙ্গে অমিতাভের ‘কন বানেগা ক্রোড়পতি’তে সাক্ষাতের মুহূর্তের কথা। কপিলের মায়ের সঙ্গে অমিতাভের কথোপকথনের প্রসঙ্গে টানতেই, জবাব আসে রেখার পক্ষ থেকে। অভিনেত্রী জানান, তিনি ‘কেবিসি’-র প্রতিটি পর্বই দেখেন। সমস্ত সংলাপ নাকি মুখস্থ তার। বেশ কয়েক বছর আগে রেখা বলেছিলেন, ‘অমিতাভকে ভালোবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কোনও অনুষ্ঠানে দেখা হয় সেটাই অনেক আমার কাছে।’

আরও পড়ুনঃ   ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা বিটিএসের

দীর্ঘ ফিল্মি গ্রাফে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ রেখা কিংবদন্তি। ৭০ বছর বয়সেও তিনি তন্বী। তার সৌন্দর্য, সাজ আজও নজর কাড়ে যে কোনও অনুষ্ঠানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST