৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ নাটোর জেলা সমিতির উদ্যোগে ২০২০ সিরিজের শিক্ষার্থীদের বিদায় ও ২০২৫ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অদ্য বিকেলে রুয়েট ক্যাফেটেরিয়ায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারের মাধ্যমে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া রুয়েটে প্রভাষক হিসেবে নতুন যোগদানকৃত নাটোরের তিনজন শিক্ষককেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সভাপতি ও বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সিএসই বিভাগের প্রভাষক খালেদ জিননূরাইন, রসায়ন বিভাগের প্রভাষক অমিয় কুমার ঘোষ, ইসিই বিভাগের প্রভাষক নাদিম রেজা ও ইটিই বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম।

আরও পড়ুনঃ   মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুইজ প্রতিযোগিতা, ইনডোর গেমস ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একই সাথে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি, রুয়েটের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, এ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১০

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১১

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১২

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৩

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৪

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৫

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৬

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৭

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৮

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১৯

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST