৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলা মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণ সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই। এ সময় রাসিক প্রশাসক শ্রমিকদের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   তানোরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

তিনি আরো বলেন, ইমারত নির্মাণ শ্রমিকেরা দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। আপনাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে আমাদের বহুতল ভবন ও আধুনিক নগর। তাদের কল্যানে মহতি উদ্যোগ গ্রহণ করায় আমি ইনসাব, রাজশাহী জেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মর্যাদাপূর্ণ শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

আরও পড়ুনঃ   শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মুকুল। সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

উল্লেখ্য, মৃত্যুজনিত কারণে ইনসাবের সদস্য এক শ্রমিক পরিবারকে সাড়ে ৪ লাখ টাকা অনুদান এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান ইনসবারের কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST