৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘জয়ার কাছ থেকে এমন আচরণ আশা করিনি’- বললেন পরিচালক

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ে ও বিভিন্ন লোকেশনে চলছিল চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজলের নতুন সিনেমা ‘শাপলা শালুক’ এর শুটিং। কিন্তু শুটিংয়ের সময় সেখানে বন্যহাতির আগমন ঘটে, ফলে আতঙ্কিত হয়ে পড়েন বুবলী-সজলসহ সিনেমার কলাকুশলীরা।

অভিনেতা সজল জানিয়েছিলেন, গত ৯ দিন ধরে শুটিং করছেন তারা। আর প্রায়ই বন্যহাতির আক্রমণের শিকার হন। গত বুধবার তাদের শুটিং সেটে আচমকা ৮-৯ টি বন্যহাতির দল চলে আসে, এতে কলাকুশলীরা আতঙ্কিত হয়ে পড়েন, পরে সেই হাতিগুলোকে সরিয়ে নেওয়া হয়।

বলা বাহুল্য, এ ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। একদল তারকা-কলাকুশলীদের সুরক্ষা নিয়ে যেমন উদ্বেগের মাঝে পড়েছিলেন, আরেকদল প্রাণীদের অভয়ারণ্যে মানুষের অযথা উপস্থিতি কিংবা সিনেমার শুটিং চলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছিলেন। শুধু তাই নয়, বনবিভাগের দায়বদ্ধতা নিয়েও কথা উঠিয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ   ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

তবে বিষয়টি নিয়ে বেশ সরব ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এমনিতেই প্রাণী সুরক্ষা নিয়ে গলার স্বর বরাবরের মতোই উঁচুতে রাখেন তিনি। এবারও ব্যতিক্রম হয় নি; খানিকটা ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে; সজল-বুবলীর এই সিনেমার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বানও জানান জয়া।

কিন্তু জয়ার এই প্রতিক্রিয়া ভালোভাবে নেননি ‘শাপলা শালুক’ সিনেমার নির্মাতা ও একসময়ের অভিনেত্রী রাশেদা আক্তার লাজুক। জয়ার কথার পাল্টা জবাব দিয়ে লাজুক জানান, জয়ার এমন মন্তব্য আশা করেননি তিনি, এমনকি তার এই পোস্টটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি গণমাধ্যমে লাজুক বলেছেন, ‘জয়া আহসান ফোন করে আমাদের একটা খবর নিতে পারতেন, কেননা শুটিংয়ে হাতির আক্রমণ হয়েছে। এখানে বুবলী আছেন, আব্দুন নূর সজল আছেন। সজলের সঙ্গে তার অনেক কাজ হয়েছে। ওই জায়গা থেকেও খোঁজ নিতে পারতেন আমরা ঠিক আছি কি না। তা না করে উল্টো আমাদের শুটিং বন্ধের আহ্বান জানালেন! ওনার কাছে এরকম আচরণ আশা করিনি, এটা দুঃখজনক।’

আরও পড়ুনঃ   পরীমণির অপদস্থ, আজও ভোলেননি তিশা

লাজুক আরও বলেছেন, ‘তিনি ওই পোস্টে তিনি বন বিভাগের কাছে ছবির শুটিং বন্ধের আহ্বান জানিয়েছেন। আমি মনে করি তার এই পোস্ট অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত। কেননা শুরু থেকেই ছবিটি আটকে দিতে নানা ষড়যন্ত্র চলছে।’

এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) সকালে একটি সজল-বুবলীদের শুটিংয়ে হাতির আক্রমণের খবরের কার্ড শেয়ার করে জয়া লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা একশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?’

জয়ার এই প্রশ্নের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। তারা বলছেন, বনের পরিবেশে শুটিং ইউনিটের নানা আয়োজন পশু-পাখিদের আতঙ্কিত করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST