৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা কাল

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯১৫ জন ভর্তিচ্ছু অংশ নেবে। এ পরীক্ষা তিন শিফটে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার শিফট ও পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রুয়েটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন এবং প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-১০০০০১ থেকে ১০৬৬৩৯ পর্যন্ত। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে রয়েছে রোল নম্বর-২০০০০১ থেকে ২০৬৬৩৮ পর্যন্ত, তাঁদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং তৃতীয় শিফটে রোল নম্বর- ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা মিনিট পর্যন্ত।

আরও পড়ুনঃ   আজীবনের জন্য আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, রুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন সংখ্যা রয়েছে- ১২৩৫ টি। প্রাক্-নির্বাচনী পরীক্ষা শেষে নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। নির্বাচনী (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনী (লিখিত) পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।

আরও পড়ুনঃ   শিক্ষা মন্ত্রণালয়ের সংবর্ধনা ও পুরষ্কার পেলো বাগমারার ৪০ শিক্ষার্থী

এসময় তিনি আরও বলেন, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

সংবাদ সম্মেলনে ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ.এম. রাসেল, ছাত্র-কল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম. মনজুর মোর্শেদ, জনংযোগ দফতরের উপ-পরিচালক মো. গোলাম মুরতুজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST