৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যাবেন না রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ইভেন্ট বাতিল

অনলাইন ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে এবার ‘ক্যাপ্টেনস ডে’র প্রোগ্রাম বাতিল করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোশ্যুট করে থাকেন। সেই সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়ে থাকে। যে দেশে টুর্নামেন্ট হয়, সেখানেই ফটোসেশন ও প্রেসমিট হওয়ার চল।

যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আট অধিনায়ক এবং ট্রফির ছবি তোলার অনুষ্ঠান পাকিস্তানেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মার থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার ইভেন্ট বাতিলের খবর এলো।

আরও পড়ুনঃ   রাজশাহী রেলওয়ে স্টেশনে বগি লাইনচ্যুত: সাড়ে তিনঘন্টা বিলম্বে ছাড়ল বনলতা

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে কম জটিলতা হয়নি। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছায়।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

আরও পড়ুনঃ   টসে হারার রেকর্ডের পথে গিল

টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST