২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, শুধু দেশিদের নিয়েই মাঠে রাজশাহী

অনলাইন ডেস্ক : শেষ পর্যন্ত বিব্রতকর খবরটিই সত্যি হলো। পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামছে দুর্বার রাজশাহী। বিপিএলে ঢাকার ফিরতি পর্বে ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএলে মাঠের লড়াই তেমন না জমলেও মাঠের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলোর একেকটি কর্মকাণ্ডে চরম প্রশ্নবিদ্ধ করছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটিকে। চলমান আসরে নেতিবাচক খবরে বারবার আলোচনায় উঠে আসছে দুর্বার রাজশাহী। দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ লাগছে! যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুনঃ   রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

এমন বিতর্ক আর সমালোচনার মাঝেই নতুন করে শোনা যায়, রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলার হুমকির খবর। দুপুর থেকেই এমন খবর ভাসছিল। এর মধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকেলের দিকে মিরপুর মাঠে পৌঁছান দলটির ক্রিকেটাররা। তখনো তাদের সঙ্গে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার।

বিপিএলের বাইলজ অনুযায়ী, একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন। সঙ্গে বাধ্যবাধকতা, সর্বনিম্ন দুজন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে। তাহলে কিভাবে শুধু দেশিদের নিয়ে খেলবে রাজশাহী? এক্ষেত্রে অবশ্য বিসিবির ‘বিশেষ ব্যবস্থা’য় শুধু দেশিদের নিয়ে খেলার কথা জানা যায়।

এদিকে, কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় নগরভবন মসজিদে দোয়া ও মোনাজাত

রাজশাহী একাদশ
সাব্বির হোসেন, জিসান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহরুব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST