১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভোলাহাটে বিএমডিএ’র গভীর নলকূপের অপারেটর নিয়োগে তুঘলকি কাণ্ড: মারাত্বক দূর্ঘটনার আশঙ্কা

Exif_JPEG_420

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপ স্কীমের “খন্ডকালীন অপারেটর কাম রেকর্ড কিপার” নিয়োগে তুঘলকি কান্ড চলছে! নানা ধরণের বিশৃঙ্খলার সৃষ্টিতে যেকোন সময় মারাত্বক দূর্ঘটনার বেঁধে যাবার আশঙ্কা!

সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার সেচ কাজে ব্যবহৃত ২১৮ টি গভীর নলকূপের খন্ডকালীন গভীর নলকূপ অপারেটর নিয়োগ প্রক্রিয়ায় তুঘলকী কাণ্ড আর বিশৃংখলা সৃষ্টিতে এলাকায় চাপা ক্ষোভ কৃষকদের মধ্যে। নিয়োগকৃত ও নিয়োগ বঞ্চিতদের মধ্যে উত্তেজনা চরমে। যেকোন সময় দাঙ্গাহাঙ্গামা বেঁধে যাবার আশঙ্কায় চলমান পরিস্থিতি। উপজেলা বিএমডিএ অফিসে এর আগে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল চালকসহ দুই আরোহীর

এ নিয়ে এলাকায় নানা কথার গুঞ্জন শুনা যাচ্ছে। দু’গ্রুপের মধ্যকার বিএমডিএ অফিসে উড়ো চিঠি আর নিয়োগকৃতদের বাতিলের দরখাস্তের ছড়াছড়ির দৃশ্য পরিলক্ষিত হয়েছে। অফিসের অন্যসব কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত। এযেনো তুঘলকী কাণ্ডর দৃশ্য। প্রতিদিন তিন-চার গ্রুপের নেতাদের অফিসে যাতায়াত লেগেই রয়েছে।

আরো জানা গেছে, বিএমডিএ’র উর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়োগকৃতদের মধ্য রয়েছে একই বাড়ীতে ৩জন অপারেটর। ফের কেউ ইস্কুল টিচারও রয়েছেন। রয়েছেন সাংবাদিক অপারেটর। আওয়ামীপন্থী রয়েছেন ডজন খানিকেরও বেশী। সবমিলিয়ে যেনো বিএমডিএ’র নিয়োগ প্রক্রিয়া গজাখিচুরীতে পরিণত। দেখার যেনো কেউ নেই।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ অটোমেটিক অপারেটর হয়েছেন। যাদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী ছিলো না।
এ ধরণের পরিস্থিতিতে উপজেলার গভীর নলকূপের অপারেটর নিয়োগ প্রক্রিয়ার কাজ চূড়ান্ত ফলাফল না পেলে কৃষকেরা পড়বেন বেকায়দায়। বর্তমান ধান আবাদের ভরা মৌসূম চলে এসেছে। নির্দিষ্ট সময়ে কৃষকগণ আবাদে মনোনিবেশ না করলে তারা বোরো আবাদের ধান ঘরে তুলতে পারবে না বলে এলাকার অভিজ্ঞমহল তাদের মতামত ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ   মায়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়েসহ ২ জনের

এ ব্যাপারে উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকার সাধারণ কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা এমনকিছু করিয়েন না, যাতে আমার ও কৃষকদের খারাপ কিছু ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST