১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মায়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়েসহ ২ জনের

বগুড়া প্রতিনিধি : মায়ের মৃত্যুর খবর শুনে শেষবারের মতো দেখতে স্বামী ও চাচাতো বোনসহ মোটরসাইকেল চেপে ঢাকা থেকে গাইবান্ধার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন এক তরুণী । পথেই ট্রাক চাপায় প্রাণ হারান ওই নারী ও তাঁর চাচাতো বোন। আজ রোববার সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে নূপুর আক্তার (২২) একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। নূপুর ও রুনা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক ও নিহত নূপুরের স্বামী রাকিবুল ইসলাম। তাঁরা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন।

আরও পড়ুনঃ   জামালপুরে রেলসেতুতে লোহার স্লিপার ক্লিপের বদলে বাঁশ!

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার, তাঁর স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার ঢাকা থেকে রওনা হন। সকাল ৮টার দিকে তারা বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপায় দেয়।

আরও পড়ুনঃ   নওগাঁয় কাঁচা মরিচের দামে খুশি চাষিরা

এ কর্মকর্তা আরও বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত চালক রাকিবুল ইসলামকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং নিহত দুজনের লাশ শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ‘চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST