১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চোরদের দেখে ফেলায় নিরাপত্তাকর্মীকে হত্যা, গ্রেপ্তার ৩

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আব্দুল ওহাব মাতুব্বর (৭৩) নামের এক নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে সংঘবদ্ধ চোর চক্র। এঘটনার জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর ভাঙ্গার আলেখারকান্দা এলাকার মৃত রাজ্জাক কাজীর ছেলে আল-আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী এলাকার আব্দুল কাইয়ূম হাওলাদারের ছেলে অভি হাওলাদার (২৪), একই উপজেলার হাজেরিয়া হাজিরকান্দি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)।

আরও পড়ুনঃ   পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ৩

পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল বলেন, “সম্প্রতি ভাঙ্গার তুজারপুর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে চুরি করতে যায় সংঘবদ্ধ চোর চক্র। এসময় ওই বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল ওহাব মাতুব্বর চোরদের দেখে ফেলেন। পরে ওহাব মাতুব্বরকে হত্যা করে হাত-পা বেঁধে রেখে যায় চোরেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করা হয়।

এসপি জলিল বলেন, “এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানের বিরুদ্ধে আরও একটি চুরির মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা, শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (বুধবার) ফরিদপুরের ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা এলাকার এক চিকিৎসকের বাড়ি থেকে নিরাপত্তাকর্মী আব্দুল ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার দুদিন পর ১০ জানুয়ারি ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST