৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে। এমন পরিস্থিতিতে বইছে হিমেল হাওয়া। গত কয়েকদিন থেকে দেরিতে হলেও সূর্যের দেখা মিললেও তাপ কম থাকায় হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) রাজশাহীতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আরও পড়ুনঃ   বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

জানা গেছে, কয়েকদিন ধরে রাজশাহীতে ভোর রাত থেকে হিমেল হাওয়া (বাতাস) বইছে। দুপুরের দিকে কমলেও বিকেল থেকে হাওয়া বাড়ছে। বাতাসের ফলে এই অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। সকাল-সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় লাকড়ি জ্বালিয়ে আগুনের তাপ নিতে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষদের।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলেন, ঠান্ডা বাতাসের কারণে চলাফেরায় কষ্ট হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে চারপাশে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে বাতাস। বেশি কষ্ট হচ্ছে সন্ধ্যার পর রিকশা চলাতে। দুইটা প্যান্ট, সোয়েটারে ওপরে জ্যাকেট জড়িয়েও কমছে না শীত। বাতাসের কারণে শরীরে কাপুনি ধরে যাচ্ছে।

একজন নির্মাণ শ্রমিক বলেন, সকাল-সন্ধ্যায় বাড়ি থেকে যাওয়া-আসার সময় ঠান্ডা লাগছে। তবে রোদ উঠলে কমে যাচ্ছে। রোদের তাপ তেমন নেই। কিন্তু বাতাসের কারণে শরীরে রোদ লাগে না। বেশি শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় নগরীর গরম পোশাকের দোকানগুলোতে বেড়েছে ভিড়। বিক্রেতারা জানান, কয়েকদিন থেকে তুলনামূলক বিক্রি বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জ্যাকেটগুলো। তারপরে বিক্রি হচ্ছে উলের সোয়েটারগুলো।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ডিসেম্বর মাসের শুরুতে তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছিল। তখন হিমেল হাওয়া ছিল না। কয়েকদিন থেকে কনকনে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে তাপমাত্রা বেশি নিচে না নামলেও শীত বেশি অনুভূত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST