৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এক শিক্ষকের বাড়িতে ঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদ তার বাড়িতে হওয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নকুলহাঁটি গ্রামে জানালার গ্রিল কেটে ওই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   ১৬ ডিসেম্বর নিয়ে মোদির বার্তার জবাব দেবে ঢাকা

শিক্ষক আবু রাসেল মাহমুদ বলেন, আমাদের বাড়িতে পাশাপাশি দুটি ঘর। একটি টিনের আর আরেকটি ব্লিডিং। আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।

তিনি বলেন, ঘরের জানালার গ্রিল কেটে চোর আমার মায়ের ও আমার জমানো অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

আরও পড়ুনঃ   ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। এ শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার বাড়িতে এ চুরির ঘটনা ঘটল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST