২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএলে রাজশাহীর লক্ষ্য জানালেন আকবর

অনলাইন ডেস্ক : আর মাত্র দু’দিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে প্রতিযোগী আটটি দল অনুশীলন শুরু করেছে। আজ (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে নতুন নাম নিয়ে ৫ বছর পর বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হন দলের উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি।

আসন্ন বিপিএলের আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষে প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের কাছে আকবর বলেন, ‘আজকে আমরা প্রথম অনুশীলন করলাম। আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করা। কিন্তু সত্যি কথা বলতে আমরা এখনও অতদূর নিয়ে ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’

আরও পড়ুনঃ   ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রুট

তুলনামূলক দুর্বল দল নিয়ে বিপিএলে নতুন যাত্রা করছে রাজশাহী। তবে দল নিয়ে যথেষ্ট আশাবাদী আকবর, ‘আপনি যে দলে খেলবেন সেই দলটা নিয়ে সর্বোচ্চ লেবেলের আশাবাদী থাকতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমার কাছে যথেষ্ট ভালো টিম মনে হয়েছে। যদি সবাই ভালো খেলতে পারে, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনার বড় নাম দিয়ে হয় না। মাঠের পারফরম্যান্সটাই আসল।’

সাধারণত যেকোনো দলেই মিডল অর্ডারে খেলতে দেখা যায় আকবরকে। ব্যক্তিগতভাবে বিপিএলেও তেমনই চাওয়া থাকলেও, দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে চান তিনি, ‘আমি যদি পার্সোনালি চিন্তা করি যে পাঁচ নম্বর জায়গাটা বা চার নম্বরে খেলব, এখানে আল্টিমেটলি দল বা ম্যানেজমেন্ট যেখানে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। যদি আমার পার্সোনাল রেফারেন্স নেন বা ব্যক্তিগত কথা বলেন তাহলে আমি চার বা পাঁচ নম্বরে খেলতে পারি।’

আরও পড়ুনঃ   ক্রিকেটারদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবির পাশে সিসিডিএম

প্রসঙ্গত, এবারের বিপিএলে তুলনামূলক দুর্বল দলই গড়েছে দুর্বার রাজশাহী। অভিজ্ঞদের মধ্যে তাসকিন আহমেদ, বিজয়, শফিউল ইসলাম ছাড়া ইয়াসির আলি রাব্বি, জিসান আলম ও আকবর আলির মতো তরুণরা আছেন তাদের স্কোয়াডে। বিদেশিদের মধ্যে আছেন– মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, বিলাল খান, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন। ৩০ ডিসেম্বর শুরু হয়ে এবার প্রায় দেড় মাসব্যাপী বিপিএল চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST