২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

অনলাইন ডেস্ক : তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রদেশের কারেসি জেলায় এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, ‘‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া আহত চারজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

গভর্নর ইসমাইল বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।

আরও পড়ুনঃ   ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। তারা বলেছেন, সরকারের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন।

কারেসি জেলার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের এই ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রসিকিউটররাও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। বালিকেসিরের উত্তরে অবস্থিত এই কারখানায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধে ব্যবহৃত অস্ত্র , বিস্ফোরক ও কামানের গোলা তৈরি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST