১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

মান্দা( নওগাঁ)প্রতিনিধি : নওগাঁয় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহী ৩জন রং মিস্ত্রীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাকিল হোসেনের দূর্ঘনাস্থলেই মৃত্যু হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর জাহিদুল ইসলাম ও নূর আলম নামে দু’ জনের মৃত্যু হয়। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী টু চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর নামক এলাকায়।

নিহত শাকিল হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে, নিহত জাহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং নিহত নুর আলম মান্দা উপজেলার সতিহাট এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুনঃ   আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল হোসেন পেশায় একজন রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তার কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে একটি মোটরসাইকেল যোগে তারা ৩জন বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় দ্রতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে দূর্ঘনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর জাহিদুল ইসলাম ও নূর আলমের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় জয়ের পথে ডা: বারীর দাঁড়িপাল্লা

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহত এক জনের প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST