৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক : ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে চালানো প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই এ পদক্ষেপের ফলাফল দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, “বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সংহতি এবং সম্প্রীতির শক্তি দিয়ে জয়ী হব। ভারতীয় প্রোপাগান্ডার জবাব দিতে কৌশলগত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার কার্যকারিতা দ্রুতই বোঝা যাবে।”

আরও পড়ুনঃ   আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। এছাড়া শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যার দায়ভার স্বীকার করার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনও গঠনমূলক আলোচনা সম্ভব নয়।”

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমে ছড়ানো সংখ্যালঘু ইস্যু নিয়ে অপপ্রচার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ   ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও : নাহিদ ইসলাম

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে নানা বিতর্কিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের প্রোপাগান্ডার মোকাবিলায় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের এই উদ্যোগ স্থানীয় ও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সত্য চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST