৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে উদ্ধার করা মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর করলেন আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর করেছে আরএমপি’র পুলিশ কমিশনার।

আজ ৫ ডিসেম্বর দুপুর ১২ টায় আরএমপি সদর দপ্তরে উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত থেকে নভেম্বর মাসের উদ্ধারকৃত ২০ টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন।

মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যায়। এ সংক্রান্ত থানায় হারানো জিডি এন্ট্রি হয়। পরবর্তীতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

এসময় পুলিশ কমিশনার বলেন,রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ফোনগুলো উদ্ধার করেছে। এটি আমাদের সেবার একটি অংশ। আমরা যেহেতু জনবান্ধব পেশাদার পুলিশিং এর মাধ্যমে জনগণের সেবক হতে চাই তাই নাগরিক সেবা আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।

আরও পড়ুনঃ   শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা

তিনি বলেন, যেকোনো সমস্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর পাশে আছে। অপরাধ প্রতিরোধে তিনি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইলের মালিকরা খুব আনন্দিত এবং আরএমপি’র প্রতি কৃতজ্ঞ। এত দ্রুত সময়ের মধ্যে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় তারা আরএমপি’র পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST