২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাঠেই জ্ঞান হারিয়ে হাসপাতালের আইসিইউতে ইতালিয়ান তারকা

অনলাইন ডেস্ক : চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলের সবচেয়ে জমজমাট আসর চলছে ইতালিয়ান সিরিআ–য়। শীর্ষ ৫ দলের মধ্যে যেখানে ব্যবধান মোটে ১ পয়েন্টের। সবশেষ ম্যাচে জয় পেয়ে নাপোলি অবশ্য সেই ব্যবধান নিয়ে গিয়েছিল ৫ পয়েন্টে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান এবং ফিওরেন্টিনা দুই দলই আছে নাপোলিকে ছুঁয়ে ফেলার রেইসে। পয়েন্ট টেবিলের ৩ এবং ৪ এ থাকা দলের ম্যাচটায় ছিল তাই বাড়তি উন্মাদনা।

কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচই পরিত্যক্ত হয়েছে মাত্র ১৭ মিনিটের খেলার পর। খেলার মাঝেই ফিওরেন্টিনার ইতালিয়ান মিডফিল্ডার এদুয়ার্ডো বোভে মাঠে লুটিয়ে পড়েন। ম্যাচে ভিএআর চেক করার সময় খেলা যখন বন্ধ ছিল, সে সময় জুতোর ফিতা বাঁধতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ   নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠে পড়ে যাওয়া পর দুই দলের ফুটবলাররা তার দিকে ছুটে যান। রেফারি এবং তার সতীর্থরা দ্রুত ফিজিওদের মাঠে ডাকেন। মেডিকেল টিম দ্রুত মাঠে পৌঁছে বোভেকে ঘিরে চিকিৎসা শুরু করেন। এসময় ইউরোপিয়ান রীতি রক্ষা করে দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে মানবদেয়াল করে রেখেছিলেন। তবে মাঠে অ্যাম্বুলেন্স আসতে বেশ খানিকটা সময় পেরিয়ে যায়।

শেষ পর্যন্ত বোভেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কাই ইতালিয়ার খবর অনুযায়ী, অ্যাম্বুলেন্সে থাকাকালেই তার জ্ঞান ফিরেছিল। তবে এরপরে হাসপাতালেই তাকে নিয়ন্ত্রিত ওষুধের মাধ্যমে কোমায় নেয়া হয়েছে। সাধারণত মস্তিষ্কে অতিরিক্ত চাপ এড়াতেই এমন নিয়ন্ত্রিত কোমার ব্যবস্থা করা হয়। চিকিৎসাশাস্ত্রে যাকে বলা হয়, মেডিক্যালি ইনডিউসড কোমা (medically induced coma)।

আরও পড়ুনঃ   বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বোভেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে, ফিওরেন্টিনা ও ইন্টারের খেলোয়াড়রা মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। যে কারণে শেষ পর্যন্ত ওই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

চলতি মৌসুমের শুরুতে রোমা থেকে ফিওরেন্টিনার ধারে খেলতে এসেছেন এডোয়ার্ডো বোভে। চলতি মৌসুমে ফিওরেন্টিনার হয়ে ১১ ম্যাচে একটি গোলও করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST