২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর টুলটুলিপাড়া মোড় সংলগ্ন আইডিইবি ভবনের হলরুমে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, নগরীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিইবি’র অন্তর্বর্তীকালিন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।

আরও পড়ুনঃ   সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল

এসময় আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র অন্তর্বর্তীকালিন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও আইডিইবি’র রাজশাহী জেলা শাখার দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আইডিইবি’র রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রকৌশলী আবু বাশিরসহ জেলার বিভিন্ন পর্যায়ের ডিএইবি ও ফোরামের নেতৃত্ববৃন্দ উপস্হিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা বলেন, প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বাংলাদেশের সূচনালগ্ন থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি অর্ধশতক ধরে এই সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে আসছে। কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার।

আরও পড়ুনঃ   মন্ত্রণালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

চাকরির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ পূর্তি হবার পর পদোন্নতি হবার কথা থাকলেও তারা বৈষম্যের স্বীকার। পদোন্নতি ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এ সময় বক্তারা গণপ্রকৌশল দিবস ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST