২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে হেরোইন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নাটোরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন, ওসি-ইউএনওকে প্রত্যাহারের দাবি

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কবির ইসলাম (৩৫)। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মোনতাজ আলীর ছেলে তিনি।

নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০২২ সালের ১৫ নভেম্বর র‍্যাবের একটি দল লালপুর উপজেলার তিলকপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কবির ইসলাম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে হেরোইন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরে র‍্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে লালপুর থানায় সোপর্দ করে। দীর্ঘ তদন্ত ও বিচার কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাবের এই ধরপাকড় নাটোরে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST