১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন, ওসি-ইউএনওকে প্রত্যাহারের দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় তথ্য চাওয়া নিয়ে উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার সঙ্গে বাগবিতণ্ডার জেরে গ্রেপ্তার দৈনিক সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয় সাংবাদিক আব্দুর রশিদকে। এ সময় রশিদের পক্ষে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার (১২ মার্চ) সন্ধ্যার পর সিংড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   নাটোরে ভুট্টাখেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে গত বছর উপজেলার ইতালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের করা মামলায় রশিদকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে সিংড়ার সাংবাদিকদের অভিযোগ, তথ্য অধিকার আইনে খাসপুকুরের তথ্য চাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আবদুর রশিদের বাগবিতণ্ডা হয়। এর জেরেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনাসহ আদালত চত্বরে সাংবাদিকদের ওপর সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের হামলার প্রতিবাদে জেলা কর্মরত সাংবাদিকরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। সাংবাদিকরা এদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ওসি আসমাউল হক ও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার প্রত্যাহারের দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST