২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

অনলাইন ডেস্ক : বলিউড তারকা ক্যাটরিনা কাইফ মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ও বডিশেমিংয়ের মুখোমুখি হয়েছেন। রুপালি পর্দার গ্ল্যামার ভুলে মাতৃত্বের স্বাভাবিক রূপ প্রকাশ পেতেই নেটিজেনদের একটি অংশ তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করতে শুরু করে।

তবে এমন অসংবেদনশীল মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ক্যাটরিনার ভক্ত ও বিনোদন অঙ্গনের তারকারা। ঘটনার সূত্রপাত সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে। সেখানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে সাধারণ এক সাদা সালোয়ার-কামিজে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

আরও পড়ুনঃ   সব নারী সাধু না : রিচা চাড্ডা

সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। ‘ক্যাটরিনার এ কী হাল হলো?’ কিংবা ‘অভিনেত্রী কি বুড়ি হয়ে গেলেন?’ এমন নানা কুরুচিকর মন্তব্যে ছেয়ে যায় নেটদুনিয়া।

তবে সাইবার বুলিংয়ের এই ঘটনায় নীরব থাকেননি ক্যাটরিনার অনুরাগী ও সহকর্মীরা। নেটিজেনদের এমন সংবেদনহীন মানসিকতা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রলারদের উদ্দেশ্যে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা ‘পোস্টপার্টম রিকভারি’ দেখতে ঠিক এমনই লাগে।’

আরও পড়ুনঃ   সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই -বিভাগীয় কমিশনার

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বকালীন এই সময়ে তিনি নিজেকে অভিনয়ের বাইরে রেখে সন্তান ও পরিবারের দেখভালেই বেশি ব্যস্ত রেখেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১০

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১১

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১২

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৪

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৫

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৬

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৭

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

২০

Design & Developed by: BD IT HOST