২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

অনলাইন ডেস্ক : ২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মন্দিরা চক্রবর্তী। রূপ-লাবণ্যে নজর কাড়েন দর্শকের। তাকে ঘিরে সম্ভাবনার আলোও জ্বলে ওঠে। এরপর গত বছরের জুনে তিনি পর্দায় আসেন ‘নীলচক্র’ সিনেমায়।

তারপর থেকে আর পর্দায় নেই মন্দিরা। এক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যায়নি তার নাম। তবে কি অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেন তিনি?

আরও পড়ুনঃ   অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

একদমই তা নয়, মন্দিরা জানালেন, পর্দায় অনুপস্থিত থাকলেও আদতে তিনি অভিনয়েই আছেন। নিয়মিত নিজেকে প্রস্তুত করছেন। মন্দিরা জানান, এখন তার হাতে দুটি সিনেমা রয়েছে। এ বছরেই শুরু হবে একটির শুটিং। এখন সেটারই প্রস্তুতিতে সময় দিচ্ছেন তিনি। আর দ্বিতীয় সিনেমাটি হবে আগামী বছর।

নতুন সিনেমার খবর জানালেও নাম-তথ্য কিছুই জানাননি মন্দিরা। সঙ্গত কারণে সেসব রেখেছেন গোপন। এদিকে নতুন সিনেমার রিহার্সালের বাইরে অভিনয় নিয়ে প্রশিক্ষণও নিচ্ছেন মন্দিরা। প্রতি মাসেই অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

প্রসঙ্গত, শোবিজে মন্দিরার পথচলা বেশ আগেই শুরু হয়েছিল। শুরুটা নৃত্য প্রতিযোগিতা দিয়ে। এরপর বিজ্ঞাপনচিত্র, নাটক, মিউজিক ভিডিও এসব করেছেন। ‘কাজলরেখা’ দিয়ে সিনেমায় অভিষেকের পর থেকে বড় পর্দা নিয়েই তার যত পরিকল্পনা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১০

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১১

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১২

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৪

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৫

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৬

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৭

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

২০

Design & Developed by: BD IT HOST