২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরের বাজারে বেড়েছে সবজির দাম

স্টাফ রিপোর্টার : শীতের সবজি বাজারে আসলে কমেনি সবজির দাম। বাজারে সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলা, লাউ পাওয়া যাচ্ছে। এসব সবজিও দাম তুলনামূলক বেশি। তবে বাজারে পেঁয়াজের দাম কমলেও বেড়েছে আলুর দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবারহ কম। তাই বেড়েছে দাম। তবে সবজি ক্রেতাদের দাবি, বাজারে সিন্ডিকেট করে দাম নির্ধারণ করা। সিন্ডিকেট না ভাঙতে পারলে পণ্যের দাম কমবে না।

শুক্রবার (২২ নভেম্বর) নগরীর বিভিন্ন বাজারে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। আলুর কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

ব্যবসায়ী জমসেদ আলী বলেন, বাজারে মানভেদে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, সিম ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ধুন্দুল ৫৫ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। টমেটো ১৪০ টাকা, ফুলকপি প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা, বাধাকপি আকার ভেদে প্রতিটি বিক্রি হয়েছে ২০ থেকে ৪০ টাকা দরে।

আরও পড়ুনঃ   মহান বিজয় দিবসে রাজশাহী এডিটরস ফোরামের আলোচনা সভা

ক্রেতা শাকিলা বলেন, শীতের সময় বাজারে সবজি বেশি উঠে। কিন্তু শীতের সময়ে সবজির দাম বেশি। অন্য সময় আমদানি কমের অজুহাত থাকে। কিন্তু এখনও আমদানি কমের অজুহাত ক্রেতাদের শুনতে হচ্ছে।
এদিকে, বাজারে প্রতিকেজি রুই মাছ বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৮০ টাকা, চাষের শিং মাছ ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২২০ থেকে ২৫০ টাকা, কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৭০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বাজারে কমেছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৮ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬২ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, এবং গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা কেজি দরে। খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST