১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৭ বছর পরে বিএনপির সমাবেশ রোববার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রোববার (১৭ নভেম্বর) ঐতিহাসিক জনসভা করবে। আর এই সমাবেশকে সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপ-মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বনপাড়া বাইপাস মোড়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠের ওই জনসভার জন্য বিশাল আকৃতির মজবুত মঞ্চ নির্মাণ করা হয়েছে। আর নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজারে সভা করেছেন নেতৃবুন্দ। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া। সঞ্চালনা করবেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। সমাবেশকে সফল করতে শুক্রবার সন্ধায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় জেলা বিএনপর যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সম্পাদক সেজান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের, বড়াইগ্রাম পৌর বিএনপি সভাপতি ইসহাক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ, সভা-সমাবেশ করে নেতা-কর্মী, সমর্থকদের উদ্ভুদ্ধ করা হয়েছে। আশাকরি স্মরণকালের শ্রেষ্ঠ জনসভা হবে।
বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসহাক আলী বলেন, দীর্ঘদনি পরে জনসভা তাই নেতা-কর্মী মুখিয়ে আছে জনসভায় যেতে। গণসংযোগ করে সবাইকে প্রস্তুত করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক নাটোর কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, বড়াইগ্রামের জনসভা জনসমুদ্রে পরিনত হবে। সেই মোতাবেক প্রস্তুতি নেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST