১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

অনলাইন ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা দ্রুত না করা হলে ঢাকার চলমান আন্দোলন থেকে দেশে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।

এসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   পবায় বিএনপির কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক ঐক্যের আহ্বান: শফিকুল হক মিলনের

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে দেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে কি না তা আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানান সালাহউদ্দিন।

তিনি বলেন, হাসিনার পতন নিষ্ঠুরভাবে হয়েছে, তাদের পরিণতি করুণ হবে তা ইতিহাস বলে দেয়। বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত না হয় তার সব পথ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা নির্বাচনের কথা বললে অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

আরও পড়ুনঃ   জাকসু নির্বাচনে ভোট জালিয়াতিসহ ১২ অভিযোগ ছাত্রদলের, পুনর্নির্বাচনের দাবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে সিলেটের ৪ জেলা ও মহানগরসহ ৫টি ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীসহ ৪ জেলার দায়িত্বশীল নেতারা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST