২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচনে ভোট জালিয়াতিসহ ১২ অভিযোগ ছাত্রদলের, পুনর্নির্বাচনের দাবি

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত সাদী-বৈশাখী প্যানেল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো তুলে ধরেন প্যানেলের ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী শেখ সাদী হাসান।

ছাত্রদলের প্যানেল মোট ১২টি অভিযোগ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে: ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা, ভোটদাতাদের হাতে অমোচনীয় কালো দাগ না দেওয়া, আগের রাতে নিরাপত্তাহীনভাবে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো, একটি নির্দিষ্ট দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ব্যালট পেপার ও ওএমআর মেশিন ছাপানোর অভিযোগ, অতিরিক্ত ব্যালট ছাপানো, কয়েকটি হলে জাল ভোট প্রদান, পোলিং অফিসারদের পক্ষপাতমূলক আচরণ, এজেন্ট নিয়োগে বাধা, ভোট ও ফলাফলের অমিল (প্রার্থীদের ভোটের যোগফল মোট ভোটের চেয়ে বেশি), কোথাও কোথাও ব্যালটে প্রার্থীর নাম না থাকা, বহিরাগতদের ক্যাম্পাসে জড়ো করে অবরুদ্ধ পরিবেশ তৈরি করা, কাজী নজরুল ইসলাম হলে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ২–৩ ঘণ্টা ভোটগ্রহণ।

আরও পড়ুনঃ   বিএনপির রাজশাহী ৬ আসনে মনোনয়ন পেলেন যারা

সংবাদ সম্মেলনে শেখ সাদী বলেন, “জাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের যে আশাবাদ, তা নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা ও কারচুপির কারণে ধূলিসাৎ হয়েছে। এই নির্বাচন ছিল নির্বাচনের নামে এক প্রহসন।”

তিনি আরও জানান, এসব অনিয়ম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও তারা গুরুত্ব দিচ্ছেন না এবং অভিযোগগুলো পাশ কাটিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   রংপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আঞ্জুমান আরা ইকরা এবং প্যানেলের অন্যান্য সদস্যরা।

প্যানেলের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় নির্বাচন আয়োজন করা হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST