৬ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ‘রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর মধুবন কমিউটিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এক ঝাঁক তরুণ উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এরই মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের উন্নয়নে পৃথক তহবিল গঠন করে তাঁদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করেছেন। এ মেলার আয়োজনের মধ্যে দিয়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আগামীতে এ ধরণের আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

রাজশাহীর উদ্যোক্তা মেলার আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোঃ সাইফুল ইসলাম হীরক। মেলায় ৬০টি স্টলে উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন উদ্ভাবিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১১

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

১৪

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৮

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

২০

Design & Developed by: BD IT HOST