২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পবায় বিএনপির কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক ঐক্যের আহ্বান: শফিকুল হক মিলনের

স্টাফ রিপোর্টার : পবা নওহাটা পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ের পবিত্রতা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন পবা–মোহনপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় পবার নওহাটা পৌরসভা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দলীয় কার্যালয়ে যেন কোনো ভেদাভেদের কালো ছায়া না পড়ে। যে কোনো ভালো ও জনকল্যাণমূলক কাজে এই কার্যালয় ব্যবহারের জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এই দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনসহ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

আরও পড়ুনঃ   সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠক

এর আগে এ্যাডভোকেট শফিকুল হক মিলন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বড়গাছী ইউনিয়নের মথুরা গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাংলা বাউল গানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, দেশীয় সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। এই সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। বাউল গান গ্রাম বাংলার একটি ঐতিহ্য—এই ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

এছাড়াও রোববার রাত দশটায় আলীগঞ্জ পূর্বপাড়ায় অনুষ্ঠিত নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এ অংশগ্রহণ করে খেলা উপভোগ করেন মিলন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, খেলাধুলা শুধু মনকে সুস্থ রাখে না, বরং তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১০

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১১

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১২

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৩

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৪

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

১৫

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

১৭

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১৮

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১৯

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST