১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী হামে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ, কারণ জানাল ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে হাম ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত বছর বিশ্বে ১০ লাখের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা ২০২২ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) যৌথ গবেষণায় এ তথ্য জানা গেছে। হামের টিকা প্রদানের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতির বিষয়টি এই গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী অপর্যাপ্ত টিকাদানের কারণে হামের রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।’ শিশুদের সময়মতো হাম প্রতিরোধ টিকা দেওয়ার ব্যর্থতার কথা উল্লেখ করেছে গবেষণাটি।

বিশ্বের অন্যতম সংক্রামক রোগ হাম। এর প্রাদুর্ভাব কমাতে অন্তত ৯৫ শতাংশ মানুষকে হাম বা রুবেলার টিকা দেওয়া প্রয়োজন। তবে ২০২৩ সালে স্বাস্থ্যসেবার মাধ্যমে হামের টিকার প্রথম ডোজ পেয়েছে বিশ্বের মাত্র ৮৩ শতাংশ শিশু, যা ২০২২ সালের মতোই। তবে করোনা মহামারির আগে এই হার ছিল ৮৬ শতাংশ।

গবেষণায় বলা হয়, মাত্র ৭৪ শতাংশ শিশু হামের টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে।

এক যৌথ বিবৃতিতে ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, হামের টিকা গত ৫০ বছরে অন্য যে কোনো টিকার চেয়ে বেশি জীবন বাঁচিয়েছে। আরও অনেক জীবন বাঁচাতে এবং এই প্রাণঘাতী ভাইরাস যেন দুর্বলদের ওপর আঘাত হানতে না পারে, তাই প্রতিটি মানুষের টিকাদানে বিনিয়োগ করতে হবে। তারা যেখানেই থাকুক না কেন।

আরও পড়ুনঃ   পিলখানা হত্যা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

সিডিসির পরিচালক ম্যান্ডি কোহেন বলেন, ‘এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের সেরা সুরক্ষাকবচ হলো হামের টিকা এবং যাতে সবাই এটি পেতে পারে তার জন্য আমাদের অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে।

গবেষণাটি বলছে, বিশ্বে টিকা দেওয়ার পরিমাণ অপর্যাপ্ত হওয়ায় ২০২৩ সালে ৫৭টি দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে। অন্যদিকে ২০২২ সালে ৩৬টি দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছিল। যুক্তরাষ্ট্র ছাড়া সব অঞ্চলেরই মানুষ কম-বেশি হামে আক্রান্ত হয়েছে। বড় ও বিপর্যয়কর প্রাদুর্ভাবগুলোর প্রায় অর্ধেকই ঘটেছে আফ্রিকার অঞ্চলগুলোতে।

হামের ভাইরাসটি চর্মরোগ ও ঠান্ডা-জ্বরের মতো উপসর্গ সৃষ্টি করে। বিশেষত শিশুদের মধ্যে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। ২০২৩ সালে এই ভাইরাসের কারণে আনুমানিক ১ লাখ ৭ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশেরই বয়স ছিল পাঁচ বছরের নিচে। এই মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮ শতাংশ কম।

মৃত্যুর সংখ্যা কমার কারণ ব্যাখ্যা করেছেন সংস্থাগুলো। তারা বলছে, গত বছরে এমন দেশে ও অঞ্চলে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, যেখানে শিশুদের মৃত্যুর ঝুঁকি কম ছিল। কারণ এসব অঞ্চলে শিশুদের পুষ্টিকর খাবার পায় ও স্বাস্থ্যসেবা সহজলভ্য ছিল।

আরও পড়ুনঃ   বাঘায় অর্থনৈতিক শুমারি’২০২৪ এর মূল শুমারির প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত

সংস্থাগুলো আরও বলে, এখনো এই প্রতিরোধযোগ্য রোগের কারণে অনেক বেশি শিশু মারা যাচ্ছে।’

সংস্থাগুলো সতর্ক করেছে যে, ২০৩০ সালের মধ্যে হামকে স্থানিক রোগ ( বিশেষ ভৌগোলিক অঞ্চলে বা বিশেষ জনগোষ্ঠীর মধ্যে রোগের সংক্রমণ) হিসেবে নির্মূল করার বৈশ্বিক লক্ষ্য এখন ‘হুমকির মুখে’।

গত বছরের শেষের দিকে ৮২টি দেশ হাম নির্মূল করার লক্ষ্য অর্জন করেছে বা তা বজায় রেখেছে।

এদিকে আফ্রিকা বাদে অন্য সব অঞ্চলে অন্তত একটি দেশ রয়েছে যেগুলো এই রোগ নির্মূল করেছে।

সংস্থাগুলো বলছে, সব শিশুকে দুই ডোজ টিকা দেওয়ার জন্য দ্রুত এবং লক্ষ্যভিত্তিক প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে আফ্রিকা ও পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে এবং নাজুক ও সংঘাতপূর্ণ অঞ্চলে।

তারা বলছে, ‘এটি অর্জন করতে হলে উচ্চমানসম্পন্ন নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখতে হবে। যখন কর্মসূচিগুলো প্রতিটি শিশুকে সুরক্ষিত করতে যথেষ্ট হবে না, তখন উচ্চমানের ব্যাপকভাবে প্রচারণা করতে হবে।-তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST