২৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ বাঁচানোর মিশন টাইগারদের

স্পোর্টস ডেস্কঃ ইনজুরি, জাতীয় নির্বাচন আর চোখের সমস্যা, মূলত এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগের দিন দলের অনুশীলনে যোগ দেন তিনি। স্বাভাকিবভাবে তিনি এখন টাইগারদের মধ্যমনি।

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। গত বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক ছিলেন তিনি। মাঝের এই সময়ে বদলে গেছে অনেক কিছু। টাইগারদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনের প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন সাকিব।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস। সাকিবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে তাকে।

বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার (২৯ মার্চ) ব্যাটিং-বোলিং ব্যাটিং-বোলিং অনুশীলন না করলেও ফিটনেস ও ফিল্ডিং করেছেন তিনি।

আরও পড়ুনঃ   অভ্যুত্থানের যোদ্ধাদের হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লম্বা সময় পর টেস্টে ক্রিকেটে তার ফেরাটা দলকে উজ্জীবিত করছে বলে জানান নিক পোথাস। তিনি বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

বিশ্বকাপে পড়েন ইনজুরিতে। এরপর ভুগছিলেন চোখের সমস্যায়। তবে বিশ্রাম নিয়ে মাঠে ফেরা বিশ্ব অলরাউন্ডারকে পুরোপুরি সুস্থ মনে হয়েছে পোথাসের, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

আরও পড়ুনঃ   হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির মরদেহ

সাকিব ফেরায় পাল্টাতে হবে দলের সমন্বয়। একাদশে পরিবর্তন আসতে এটা নিশ্চিত। তবে এ নিয়ে সরাসরি কিছু বলেননি পোথাস, ‘আমরা আগামীকাল (শনিবার) সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’দীর্ঘ বিরতির পর টেস্টে সাকিবের ব্যাটিং কেমন হতে পারে, এ প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।’

সিলেটে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন টাইগারদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST