১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান সালাউদ্দিন

অনলাইন ডেস্ক : আগের দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ছিলেন ২০১০ সাল পর্যন্ত। এরপর থেকে মোহাম্মদ সালাউদ্দিন দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করেছেন। নতুন করে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় এই কোচ। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তার আগে জাতীয় দলের অনুশীলন কিট গায়ে চাপানোর অনূভুতি জানিয়ে তিনি বলেন, ‘আমার আসলে অনুভূতি খুব কম। অনুভূতি হয় না। কারণ এটা আমার পেশা। আমি যেই জার্সিতেই থাকি, সেটাতে পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি চাই যেন ১১০ পার্সেন্ট দিতে পারি।’

আরও পড়ুনঃ   পোষ্য কোটা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

ক্রিকেটভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমি যেহেতু পেশাদার কোচ, আমি যেখানে কাজ করবো, সেখানেই আমার পুরোটা দিতে হবে। অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে।’

সিনিয়র সহকারী কোচ হওয়ায় বাংলাদেশ দলে দায়িত্বটা কেমন হবে জানালেন তিনি, ‘যেহেতু আমি সহকারী কোচ, আমার মনে হয় যেহেতু হেড কোচ আছে এখানে, তার দর্শনটা আসলে আমাকে…সে কীভাবে দল চালাচ্ছে, তাকে সাহায্য করা। এর সঙ্গে খেলোয়াড়দের সাহায্য করা, যতুটুকু পারি। আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে আগেরবারের তুলনায়।’

আরও পড়ুনঃ   জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

‘চেষ্টা করবো আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়। সেই সঙ্গে আমাদের যে বিদেশি কোচরা আছে তাদের সঙ্গে যোগাযোগটা যেন আরেকটু ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবো’, আরও যোগ করেন সালাউদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST